বাংলাদেশ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন খাদ্যপণ্যের কারখানা; ঝুঁকিতে জনস্বাস্থ্য

জাফরগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। ছবি: সংবাদের নেপথ্যে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর ও পচা বাসি খাবার বিক্রি এবং ক্ষতিকর কৃত্রিম রঙ দিয়ে জিলাপি ও মিষ্টি প্রস্তুত করার অভিযোগ উঠেছে। মামা ভাগিনা সুইটমিট অ্যান্ড হোটেলের মালিক সঞ্জয় ঘোষ দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের।

একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর তীরবর্তী বাঁধ এবং এলজিইডির রাস্তা দখল করে ব্যবসা পরিচালনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ভেজাল ও মানহীন খাদ্যপণ্য খেয়ে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

অনুসন্ধানে জানা যায়, এই মিষ্টান্ন ও খাদ্যদ্রব্যের মূল টার্গেট কাস্টমার বা ক্রেতা হলেন যমুনা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষ। জাফরগঞ্জ বাজারের আশপাশের এলাকা ছাড়াও নদীর ওপারে অবস্থিত আলোকদিয়া, তিসুড়ী, সাতপাড়া, পারুলিয়া, কল্যাণপুর, বাচামরা, চরকাটারিসহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এই জাফরগঞ্জ বাজার হয়ে ট্রলারে নদীপথে যাতায়াত করেন। চরাঞ্চলের এসব সহজ-সরল ও নিরীহ মানুষের কাছে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের নামে কার্যত বিষ ছড়িয়ে দিচ্ছেন হোটেল মালিক সঞ্জয় ঘোষ।

সরেজমিনে জানা যায়, জাফরগঞ্জ বাজারের ভেতরে অবস্থিত এই হোটেলের মূল অবকাঠামোর সামনে অংশ এলজিইডির রাস্তার জায়গা দখল করে গড়ে উঠেছে। দোকানের সামনের অংশে পাকা টিনশেড তুলে বসানো হয়েছে চুল্লি, যেখানে তৈরি হচ্ছে রুটি ও পরোটা। এছাড়া খোলা আকাশের নিচে ধুলোবালি ও বাতাসের মধ্যে জিলাপি ও নানা ধরনের মিষ্টির পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এর ফলে বাতাসে উড়ে আসা ধুলোবালি ও রোগজীবাণু সরাসরি খাদ্যে মিশে ক্রেতাদের অজান্তেই তাদের জটিল রোগে আক্রান্ত করছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হোটেলের পেছনের কারখানায় গিয়ে দেখা যায়, নিম্নমানের তেলে ক্ষতিকর কৃত্রিম রঙ মিশিয়ে জিলাপি তৈরি করছেন মালিক সঞ্জয় ঘোষ নিজে। পাশেই রাখা রয়েছে বাসি-পচা মিষ্টির গামলা এবং দুর্গন্ধযুক্ত ডাল। হোটেল এবং কারখানায় কর্মরত শ্রমিকদের কোনো স্বাস্থ্য সনদ নেই, যা আইন অনুযায়ী বাধ্যতামূলক। সংক্রামক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকদের মাধ্যমে এসব খাদ্যের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেশি।

খাদ্য উৎপাদনের অনিয়মের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে ব্যাপক ভূমি দখলের অভিযোগ। প্রতিষ্ঠানটির পেছনে পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর জাফরগঞ্জ তীরের নদীরক্ষা বাঁধ এবং সামনে এলজিইডির জায়গা দখল করা হয়েছে। কারখানা ও এর পেছনের বসবাসের জন্য ঘিঞ্জি ঘরবাড়ি তৈরি করা হয়েছে। জনবহুল বাজারের পাশে এভাবে সরকারি সম্পত্তি দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় স্থানীয় পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অনুসন্ধানকালে সাংবাদিকরা কারখানার ভেতরের অনিয়মের ছবি ও ভিডিও ধারণ করলে হোটেল মালিক সঞ্জয় ঘোষ উগ্র আচরণ শুরু করেন। এ সময় তার মাতা ঝর্ণা ঘোষও তার সঙ্গে যোগ দেন। পরে সাংবাদিকরা নিরাপদে পাশের গোবিন্ধ ঘোষের দোকানের সামনে সড়ে যায়। এরপর জাফরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সায়েম মোল্লার নির্দেশে কারখানার রঙ মিশ্রিত বর্জ্য তেল নদীতে ফেলে দেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এছাড়াও এই মিষ্টান্ন কারখানাটির বর্জ্য নদীতে ও পাড়ে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে। এতে নদী ও পরিবেশ দুষিত হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হোটেল মালিক সঞ্জয় ঘোষ স্বীকার করেন যে তার ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স হালনাগাদ নেই। তবে জিলাপিতে রঙ ব্যবহারের পক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেন, অন্যরাও জিলাপিতে রঙ ব্যবহার করে তৈরি করেন।

তবে, তথ্যসংগ্রহ ও যাচাইকালে সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন হোটেল মালিক ও স্বজনসহ বেশকিছু লোকজন।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন জানান, সব হোটেল মালিকদের খাদ্য রঙ ব্যবহার না করতে এবং বাসি-পচা খাবার বিক্রি থেকে বিরত থাকতে আগেই সতর্ক করা হয়েছে। সেখানে গিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসী ও চরাঞ্চলের সাধারণ মানুষ সঞ্জয় ঘোষ ও তার পরিবারের এহেন উগ্র আচরণ এবং জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এই ভেজাল কারখানা ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

অন্যান্য তথ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

শিবালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন খাদ্যপণ্যের কারখানা; ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬