ভুল হলে সংশোধন করা সাংবাদিকতার দায়িত্ব
সংবাদের নেপথ্যে বিশ্বাস করে, একটি সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা শুধু সঠিক সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। ভুল হলে তা স্বীকার করে সংশোধন করাও দায়িত্বশীল সাংবাদিকতার অংশ।
প্রকাশিত প্রতিবেদনে তথ্যগত ভুল শনাক্ত হলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
ছোটখাটো ভুল
বানান, টাইপিং বা এমন কোনো ছোটখাটো ভুল, যা প্রতিবেদনের মূল তথ্য বা অর্থ পরিবর্তন করে না, তা প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্যগত ভুল
নাম, পদবি, সংখ্যা, স্থান, তারিখ, বক্তব্য বা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ ভুল পাওয়া গেলে তা যাচাই করে সংশোধন করা হবে।
প্রয়োজন অনুযায়ী সংশোধনের বিষয়টি পাঠকের কাছেও স্পষ্ট করা হবে।
গুরুতর ভুল
কোনো ভুল যদি প্রতিবেদনের মূল বক্তব্য, সংবাদমূল্য বা বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে প্রভাবিত করে, তাহলে বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করা হবে।
প্রয়োজনে সংশোধনী প্রকাশ, সংবাদ আপডেট অথবা পরিস্থিতি অনুযায়ী অন্য ব্যবস্থা নেওয়া হতে পারে।
অভিযোগ বা আপত্তি
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানালেই সংবাদ পরিবর্তন করা হবে না।
আপত্তির সঙ্গে দেওয়া তথ্য ও প্রমাণ সম্পাদকীয়ভাবে যাচাই করা হবে। তথ্যগত ভুল প্রমাণিত হলে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
সংশোধনের অনুরোধ
সংশোধনের অনুরোধ পাঠানোর সময়—
- প্রতিবেদনের শিরোনাম;
- প্রতিবেদনের লিংক;
- ভুল তথ্য;
- সঠিক তথ্য;
- এবং সম্ভব হলে নির্ভরযোগ্য প্রমাণ বা উৎস উল্লেখ করতে হবে।
আমাদের লক্ষ্য ভুলহীনতার দাবি করা নয়; বরং ভুল হলে তা গোপন না করে দায়িত্বশীলভাবে সংশোধন করা।

