
আমাদের সম্পাদকীয় নীতিমালা
সংবাদের নেপথ্যে সাংবাদিকতার ক্ষেত্রে সত্যতা, নির্ভুলতা, স্বাধীনতা, নৈতিকতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
১. মৌলিক সাংবাদিকতা:
সংবাদের নেপথ্যে অন্য কোনো সংবাদমাধ্যমের সংবাদ হুবহু কপি-পেস্ট করে প্রকাশ করবে না। প্রতিটি সংবাদ নিজস্ব সংবাদ কাঠামো, ভাষা, সম্পাদনা ও উপস্থাপনার মাধ্যমে প্রস্তুত করা হবে। অন্য উৎসের তথ্য ব্যবহার করা হলে তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী উৎসের উল্লেখ করা হবে।
২. তথ্য যাচাই:
গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে যথাসম্ভব নির্ভরযোগ্য ও প্রাথমিক উৎস থেকে তথ্য যাচাই করা হবে। অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন করা হবে না। অভিযোগ, দাবি, বক্তব্য, তথ্য ও প্রমাণের মধ্যে প্রয়োজনীয় পার্থক্য স্পষ্ট রাখা হবে।
৩. সংবাদ কাঠামো:
সংবাদের ধরন ও বিষয় অনুযায়ী যথাযথ সংবাদ কাঠামো অনুসরণ করা হবে। সাধারণ সংবাদে গুরুত্বপূর্ণ তথ্য শুরুতেই তুলে ধরার উল্টো পিরামিড (Inverted Pyramid) কাঠামো অনুসরণ করা হবে। অন্যান্য সংবাদেও নিম্নরুপ অনুসরণ করা হবে-
হার্ড নিউজ কাঠামো (Hard News Structures)
ক. উল্টো পিরামিড কাঠামো (Inverted Pyramid)
খ. আওয়ারগ্লাস/বালুঘড়ি কাঠামো (Hourglass)
ন্যারেটিভ ও ফিচার কাঠামো (Narrative & Feature Structures)
ক.কালানুক্রমিক কাঠামো (Chronological)
খ. ন্যারেটিভ/আখ্যান কাঠামো (Narrative)
গ. নাট-গ্রাফভিত্তিক কাঠামো (Nut-Graf)
ঘ. ফাইভ-বক্স কাঠামো (Five-Box)
ব্যাখ্যামূলক ও বিশ্লেষণধর্মী কাঠামো (Explanatory & Analytical Structures)
ক. টি-আকৃতির কাঠামো (T-Structure)
খ. সমস্যা–পরিণতি–সমাধান কাঠামো (Problem–Consequence–Solution)
গ. পুনর্পশ্চাৎ/বিপরীত কালানুক্রমিক কাঠামো (Rewind/Reverse Chronology)
ডিজিটাল/মডুলার কাঠামো (Digital/Modular Structure)
ক. তালিকাভিত্তিক কাঠামো (List Structure)
৪. সংবাদ, বিশ্লেষণ ও মতামত:
সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, বিশ্লেষণ, মতামত, কলাম ও সম্পাদকীয়কে পৃথকভাবে উপস্থাপন করা হবে। পাঠক যেন স্পষ্টভাবে বুঝতে পারেন তিনি কোন ধরনের কনটেন্ট পড়ছেন।
৫. শিরোনাম:
শিরোনাম হবে সংক্ষিপ্ত, তথ্যনির্ভর ও যথাসম্ভব নির্ভুল। পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর, মিথ্যা বা অতিরঞ্জিত clickbait শিরোনাম ব্যবহার করা হবে না।
৬. অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য:
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের ক্ষেত্রে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়া হবে। বক্তব্য পাওয়া না গেলে প্রয়োজন অনুযায়ী তা সংবাদে উল্লেখ করা হবে।
৭. গোপন সূত্র:
জনস্বার্থে প্রয়োজন হলে নির্ভরযোগ্য গোপন সূত্র ব্যবহার করা যেতে পারে। তবে গোপন সূত্রের তথ্য প্রকাশের আগে সম্পাদকীয়ভাবে যথাসম্ভব যাচাই করা হবে।
৮. স্বার্থের সংঘাত:
সাংবাদিকের ব্যক্তিগত, ব্যবসায়িক, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থ যাতে সংবাদকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে।
৯. ঘুষ ও অনৈতিক সুবিধা:
সংবাদ প্রকাশ, সংবাদ গোপন, সংবাদ পরিবর্তন কিংবা বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা গ্রহণ করা হবে না।
১০. শিশু ও সংবেদনশীল বিষয়:
শিশু, যৌন সহিংসতার শিকার ব্যক্তি, ব্যক্তিগত গোপনীয়তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা ও সাংবাদিকতার নৈতিকতা অনুসরণ করা হবে।
১১. ছবি ও কনটেন্ট:
অন্যের কপিরাইটযুক্ত ছবি, লেখা, ভিডিও বা গ্রাফিক্স অনুমতি ছাড়া ব্যবহার করা হবে না। প্রয়োজন অনুযায়ী নিজস্ব, লাইসেন্সপ্রাপ্ত, অনুমোদিত, পাবলিক ডোমেইন অথবা যথাযথ ব্যবহারের অধিকার থাকা ভিজ্যুয়াল ব্যবহার করা হবে।
১২. AI ও প্রযুক্তি:
AI-সহ প্রযুক্তিগত সরঞ্জাম সাংবাদিকতার সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে AI-generated তথ্য যাচাই ছাড়া প্রকাশ করা হবে না এবং প্রযুক্তির কারণে সংবাদে তথ্যগত ভুল হলে সেটির দায় এড়ানোর সুযোগ হিসেবে AI-কে ব্যবহার করা হবে না।
১৩. সংশোধন:
প্রকাশিত সংবাদে গুরুত্বপূর্ণ তথ্যগত ভুল পাওয়া গেলে যাচাই করে যথাসম্ভব দ্রুত সংশোধন করা হবে।
১৪. সম্পাদকীয় স্বাধীনতা:
সংবাদের নেপথ্যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা, রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থের কাছে সম্পাদকীয় স্বাধীনতা বিসর্জন দেবে না।
