বাংলাদেশ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রতীকী/AI-নির্মিত ছবি।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ (রবিবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে মনোনয়নপত্র দুটি নেওয়া হয়। দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৬ আগস্ট সকাল ১০টায়। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ সচিবালয় থেকে ইতোমধ্যে ৩৪৯ সদস্যের ভোটার তালিকা তারা পেয়েছে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

অন্যান্য তথ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

প্রকাশিত : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬